লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন পাঁচজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

আগের সংবাদসব ধরনের সয়াবিন তেলের দাম কমলো
পরবর্তি সংবাদদুদকের বার্ষিক প্রতিবেদনে দুর্নীতি রোধে ৩৯ সুপারিশ