শত্রুর সঙ্গে সদয় ব্যবহার মহানবির আদর্শ : পাক সেনা অফিসার

আন্তর্জাতিক ডেস্ক

কাল শুক্রবার আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার ভি অভিনন্দন বর্তমানকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। এ উপলক্ষে এক বিবৃতিতে পাক সেনাদের এক সিনিয়র অফিসার বলেন, শত্রুদের প্রতি সদয় হওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আমাদের মহানবির আদর্শ এবং নির্দেশ। পাকিস্তানের মুসলমান মহানবি (সা.)-এর নির্দেশ পালন করছে মাত্র।

গতকাল দেশটির আকাশসীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করে দুই পাইলটকে আটক করে পাক সেনারা। যাদের মধ্যে উইং কমান্ডার ভি অভিনন্দন বর্তমান রয়েছেন।

পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আহত অবস্থায় আটক হন ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন। আহত অভিনন্দনকে চিকিৎসা দেয় পাকিস্তান সেনাবাহিনী।

এরপর পাকিস্তান ভারতীয় পাইলট আটকের একটি ভিডিও প্রকাশ করে।

সংবাদমাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলেন, আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান আর্মি আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছে। সম্মান করেছে। পাক সেনারা খুবই ভদ্র। আমি মনে করি পাকিস্তান আর্মি থেকে আমাদের শেখার আছে অনেক কিছু।

অভিনন্দন আরও বলেন, যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনে করেন।

এ সময় পাকিস্তান সেনাদের এক সিনিয়র অফিসার বলেন, শত্রুদের প্রতি সদয় হওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহর রাসূলের নির্দেশ। পাকিস্তানের মুসলমান রাসূল (সা.) এর নির্দেশ পালন করছে মাত্র।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়। কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে।

এইচ আর/

আগের সংবাদমোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত ইমরান খান
পরবর্তি সংবাদ২১৯ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে আতিকুল