শপথ না নিয়ে ফখরুলের ইতিহাস, বাংলাদেশে তিনিই প্রথম

ফাতেহ ডেস্ক

অনেক জল্পনা-কল্পনা শেষে গত সোমবার শপথ গ্রহণের শেষ দিনে শপথ নিয়েছেন বিএনপির চার সংসদ সদস্য। তবে শপথ নেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত হয়েও সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়া প্রথম রাজনীতিবিদ তিনি।

বিএনপির চার সাংসদের শপথ গ্রহণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই চার এমপি শপথ নিয়েছেন।’ এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে শপথ নেয়া যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয়ে থাকে তবে দলের মহাসচিব মির্জা ফখরুল শপথ নিচ্ছেন কখন।

তবে শেষ পর্যন্ত জানা গেছে, শপথ নিচ্ছেন না ফখরুল। এদিকে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিশ্চিত করেছেন, শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো চিঠি তিনি পাননি।

রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলছেন, নির্বাচিত হয়েও শপথ না নেয়ার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে ফখরুলই প্রথম।

এক ফেসবুক স্টাটাসে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বাংলাদেশে যে ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাতে এই প্রথম একজন প্রার্থী বিজয়ী হওয়ার পরও সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন না। বাংলাদেশের রাজনীতি ও সংসদের যে কোনো ইতিহাস লেখা হলে এই বিষয়টি উল্লেখিত হবে বলেই আমার বিশ্বাস।

আগের সংবাদমৌলভীবাজার নুরুল কুরআন মাদরাসার হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তি সংবাদ১১০ কি.মি. বেগে বাংলাদেশে আঘাত হানবে ফনি