শবে বরাতে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ

ফাতেহ ডেস্ক

পবিত্র শবে বরাত উপলক্ষে আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ডিএমপি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অধ্যাদেশের অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘আগামীকাল রোববার পবিত্র শবে বরাত। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিতকরণকল্পে আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সোমবার সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।’

এ সময়, নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আগের সংবাদভারতে মুসলিম বন্দীর গায়ে লোহার শিক গরম করে ‘ওঁম’ লিখেছেন নির্যাতক জেল সুপার
পরবর্তি সংবাদশ্রীলংকায় খ্রিষ্টান গীর্জায় সন্ত্রাসী হামলা: আহত ৮০