শবে বরাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে ডিএমপি

পবিত্র শবে বরাতের রাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ আদেশ দিয়েছেন বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিস্ফোরকজাতীয় দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ।

শবে বরাতের রাতে রাজধানীতে অনেকে পটকা ও আতশবাজি ফুটিয়ে থাকে। যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে শুধু বিজ্ঞপ্তি নয়, জনসাধারণের মধ্যে এ ব্যাপারে সচেতনতা তৈরিতে রাজধানীর শাহবাগ ও এর আশপাশের এলাকায় মাইকিং করেছে পুলিশ।

আগের সংবাদমালিক -শ্রমিকের সম্পর্ক ও দায়িত্ব, ইসলাম কি বলে?
পরবর্তি সংবাদতুরস্কে ইসলামপন্থীদের মধ্যে সম্পর্ক