শর্তহীনভাবে বিএনপির সাথে আলোচনা হতে পারে

ফাতেহ ডেস্ক: পূর্বশর্ত দিয়ে নয়, শর্তহীনভাবে বিএনপির সাথে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ ফোন দিলে বিএনপি কথা বলবে এমন শর্ত দিয়ে কোন আলোচনা হবে না। আলোচনা হতে হবে খোলা মনে। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নেরে উত্তরে তিনি এসব কথা বলেন।

এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শুরুতে জমি অধিগ্রহণসহ কিছু সমস্যায় কাজে ধীরগতি হলেও এখন তা গতি পেয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন ২০২০ সালের অক্টোবরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।

আগের সংবাদসিলেটে স্থগিত দুই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে
পরবর্তি সংবাদসার্ভারে ত্রুটির কারণে কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ ছিলো এক ঘণ্টা