আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের সংসদ সদস্য শশী থারুর বক্তব্য দেয়ার সময় ‘লা-ইলাহা ইল্লাহ’র স্লোগানে মঞ্চ কাঁপিয়ে তুললো জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্ররা৷ এ সময় কংগ্রেস কর্মীরা তাদের বাধা দিতে চেষ্টা করে।
জানা গেছে, জামিয়ার ছাত্রদের বাধা দেয়ার সময় ‘লা-ইলাহা ইল্লাহ’ লেখা পোস্টারও টুকরো টুকরো করে ফেলেছে কংগ্রেস কর্মীরা৷ এসময় কারো কারো ওপর কাঠিচার্জও করারও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, সংশোধিত নাগরিত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় শাহাদাত উচ্চারণকারী মুসলিমদের আচরণকে ‘ইসলামি উগ্রবাদ’ বলে মন্তব্য করেছিলেন। এরই প্রতিবাদে তার বক্তব্যের সময় লা-ইলাহা ইল্লাহর স্লোগান তুললো জামিয়ার ছাত্ররা।
