শহীদ মিনারে গোলাম সারওয়ারকে সর্বস্তরের শ্রদ্ধা

ফাতেহ ডেস্ক: কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টা থেকে এক ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় তার মরদেহ।

এর আগে সকালে সাড়ে নয়টায় গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে যাওয়া হয় বহুদিনের কর্মস্থল সমকাল কার্যালয়ে। তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও সহকর্মীরা। তেজগাঁওয়ে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে জানাজা শেষে বাদ আছর গোলাম সারওয়ারকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

বুধবার বরিশালের বানারীপাড়ায় গোলাম সারওয়ারের প্রথম জানাজা হয়। সোমবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই সাংবাদিক।

আগের সংবাদবঙ্গবন্ধু ও ইসলাম : উবায়দুর রহমান খান নদভী
পরবর্তি সংবাদসমুদ্রবন্দর এলাকায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস