ফাতেহ ডেস্ক :
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর বিরুদ্ধে যমুনা টিভি কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ঢাকা মহানগর।
আজ সোমবার (২ ডিসেম্বর) বাদ আসর মোহাম্মদপুরের আল্লাহ করীম জামে মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের অন্যতম প্রধান আলেম প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হককে জঙ্গিনেতা আখ্যা দেওয়া হয়েছে। সংবাদের প্রারম্ভিকার পর দেখানো হয়েছে পুরনো একটি প্রতিবেদন। যেখানে প্রতিবেদক দাবি করেন, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন হরকতুল জিহাদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ঘরানার অ্যক্টিভিস্টরা এ ঘটনায় অভিযোগ তুলে বলছেন, যমুনা টিভি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে।
