শাকসবজি বহনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হলো

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে প্লাস্টিক ব্যাগে শাকসবজি ও ফলমূল বহন করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতকাল (শনিবার) থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। তারা বলছেন, প্লাস্টিক ব্যাগ সারা বিশ্বের পরিবেশ দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই পদক্ষেপের প্রশংসা করে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে এই আইন এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না। আপাতত সীমিত পরিসরে আইনটি বাস্তবায়ন হবে এবং ২০২৬ সাল থেকে পুরো মাত্রায় কার্যকর হবে। ফ্রান্সে বর্তমানে প্লাস্টিক ব্যাগের যে স্টক রেয়েছে তাও আগামী ছয় মাস পর্যন্ত ব্যবহারের অনুমতি থাকছে।

আগের সংবাদকরোনা বিধিনিষেধ ফের সচল হল পশ্চিমবঙ্গে
পরবর্তি সংবাদ২০২১ সালে ইসরাইলি সেনাদের হত্যাকাণ্ডের শিকার ৩৬০ ফিলিস্তিনি