শার্লি এব্দো সহিংসতার উৎসাহ দিচ্ছে: আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলাম ও বিশ্বনবীর বিরুদ্ধে শার্লি এব্দো সাময়িক পত্রিকাটির উসকানিমূলক পদক্ষেপ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র অনুভূতির অপমান বলে মন্তব্য করেছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজান প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, পত্রিকাটি স্বাধীন মতবাদের কথা বলে ধর্ম বৈষম্য ও সহিংসতার উৎসাহ দিচ্ছে। আমাদের ভ্রাতৃসম্পর্কিত তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে শার্লি এব্দোর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।

মহানবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামে একজন ইতিহাস শিক্ষককে গলা কেটে হত্যা করে। এর পর থেকেই উত্তপ্ত হতে থাকে ফ্রান্স। এ ঘটনায় মহানবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। বাংলাদেশসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তুরস্ক, পাকিস্তান ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সউদি আরব।

আগের সংবাদঢাবিতে গবেষণা জালিয়াতি: শাস্তি নির্ধারণে ট্রাইব্যুনাল গঠন
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯ জন