শাল্লায় হিন্দুপল্লিতে হামলার মূলহোতা যুবলীগ নেতা স্বাধীন মেম্বার গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মেম্বার শাল্লার পাশ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

শুক্রবার (১৯ মার্চ) রাতে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করে পিবিআই সিলেট।

এবিষয়ে পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ্জামান জানান, শুক্রবার রাত ১.৩০ মিনিটে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ গত বুধবার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দুপল্লিতে হামলা চালানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।

আগের সংবাদসিরিয়ার বিখ্যাত মুফাসসির শাইখ আলী আস-সাবুনির ইন্তেকাল
পরবর্তি সংবাদফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে ইজরাইলে চিঠি দিল আইসিসি