শাহিন

মূল: আল্লামা ইকবাল
তর্জমা: ওমর আলফারুক

সেই ভূমি থেকে বিমুখ হয়েছি আমি; যেখানে রিজিকের নাম শস্যদানা।

মরুভূমির নির্জনতা আমার প্রথম পছন্দ; অনাদি থেকেই অস্তিত্বে আমার বিরাগীপনা।

না বসন্তবাতাস, না ফুলকলি, না বুলবুল আর না আমি প্রেমের গানের অনুরাগী।

বাগানের উষ্ণতা বর্জন অপরিহার্য; কারণ তার কার্যক্রম খুবই হৃদয়গ্রাহী।

বিরাণভূমির সমীরণে সজীব হয়ে ওঠে তারুণ্যের বিজয়ী পদক্ষেপ।

কবুতর ও ঘুঘুর জন্য কাতর নই আমি; সন্নাসব্রতই তো ঈগলের জীবন।

আক্রমণে সহসা বাঁক বদলিয়ে ফের ঝাঁপিয়ে পড়া তো রক্ত গরম রাখারই এক অজুহাত।

এই প্রাচ্য এই প্রতীচ্য অবলা পাখির জগৎ; আমার অসীম আকাশ কূল-কিনারাহীন।

পাখিদের দুনিয়ার দরবেশ আমি; কারণ ঈগল বানায় না আস্তানা।

আগের সংবাদমরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইসলামপন্থী দলের পরাজয়
পরবর্তি সংবাদইজরাইলের কারাগার থেকে পালানো দুই ফিলিস্তিনি আটক