শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

ফাতেহ ডেস্ক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং রোড মোড়ে নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক সুতাং প্রবেশের রাস্তা ও মহাসড়কের সংযোগ স্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এ দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রামের সাবেক মেম্বার মো: আলফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্বার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

আগের সংবাদমিয়ানমার সেনাবাহিনীর ওপর আবারও হামলা, অন্তত ২০ সেনাসদস্য নিহত
পরবর্তি সংবাদইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেপ্তার হলো জবি শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফরহাদ