
ফাতেহ ডেস্ক
সুনামগঞ্জে শিশু হত্যার দুই মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদলত। খালাস পেয়েছেন দুজন।
জেলার জগন্নাথপুরের শিশু সোয়াইবুর রহমান হত্যার ঘটনায় মাসহ দুই জনের ফাঁসির আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
মামলার অভিযোগ বলা হয়, সোয়াইবুরের মা সিতারা বেগমের সঙ্গে আরেক দণ্ডপ্রাপ্ত বারিক মিয়ার বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরেই সোয়াইবকে হত্যা করা হয়।
এছাড়া ছাতকে শিশু জুবেল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার অন্য দুই আসামি খালাস পেয়েছেন।
