‘শুধু ডাক্তার বা ওষুধ নয়, আত্মবিশ্বাস থাকলেও সুস্থ হওয়া যায়’

ফাতেহ ডেস্ক

করোনা সঙ্কটে সবাইকে মনোবল ধরে রেখে সব বাধা অতিক্রম করার আহ্বান প্রধানমন্ত্রীর।

করোনার কারণে বড় ধরনের বাধা এসেছে, তবে বাংলাদেশ এই বাধা অতিক্রম করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ডাক্তার বা ওষুধ নয়, আত্মবিশ্বাস থাকলেও সুস্থ হওয়া যায়- করোনা মোকাবিলায় মানবিক পরিস্থিতি বিশ্লেষণ করে এ কথা বলেন সরকার প্রধান। এ সময়, করোনা যুদ্ধে সামনের সারির পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের সরকার প্রধান।

রবিবার (১০ মে) গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশে বাধা এসেছে। আমি আশা করি এ বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে। আর বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তাও দূর হবে।’

-এ

আগের সংবাদআকাবিরদের রমজান : আশরাফ আলী থানবী
পরবর্তি সংবাদসৌদি প্রিন্স ফয়সাল গ্রেফতার