
শুরু থেকেই শাহবাগের প্রতি সমর্থন বোধ করার সুযোগ পাইনি।
রাজিব হায়দার, আসিফ মহিউদ্দিনদের ইসলাম বিরোধী বীভৎস বিষোদগার
ফাঁস হওয়ার আগে থেকেই। আর শেষে তো সে সুযোগ ছিলই না।
শাহবাগ কেন হয়েছিল?
কেউ কেউ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে।
কেউ কেউ বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় আদালতে স্থগিত হয়েছিল, তার বিরুদ্ধে।
না, এর কোনোটাই ঠিক না।
যুদ্ধাপরাধের বিচারের দাবি পূরণ হয়ে, সংসদে পাশ হয়ে, আদালত গঠিত হয়ে বিচারের রায় ঘোষিত হয়েছে শাহবাগের আগেই। যুদ্ধাপরাধ বিষয়ক আদালত একজন আসামীর (কাদের মোল্লা) যাবজ্জীবন শাস্তির রায় ঘোষণা করার পর মোমবাতি নিয়ে শতাধিক শাহবাগ রাস্তায় দাঁড়ায়। তাদের দাবি ছিল, আদালতের এ রায় মানি না। এ রায় বাতিল করে আসামীকেে ফাঁসি দিতে হবে।
শাহবাগ হলো , আদালতের বিরুদ্ধে রাস্তায় অবস্থান। প্রথম মুহূর্ত থেকেই আাদালতের বিরুদ্ধে সংঘৰদ্ধ বিদ্রোহ। দ্বিতীয়ত, শাহবাগ যুদ্ধাপরাধের নির্লিপ্ত বিচার চায়নি। চেয়েছে শুধুই ফাঁসি। ফাঁসি তাদের বুলি ও অক্সিজেনে পরিণত হয়েছিল। তৃতীয়ত, এরপর তাদের দাবি, হুমকি, হুঙ্কারের মাত্রা বেড়েই চলছিল। যা শুধু জামাত ও যুদ্ধাপরাধকে ঘিরে সন্তুষ্ট থাকেনি।
এরও পর সামনে এসেছে থাবাবাবা কাহিনি। এসেছে শাহবাগের বড় বড় চাঁইদেের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষের দালিলিক বয়ান। সময়ে সময়ে শাহবাগের চিহ্নিত সবকটি আবর্জনার পেছনে মঞ্চ একজোট হয়ে দাঁড়িয়েছে।
সুতরাং আপনি যদি জাফর ইকবালদের মতো বমিচেতনা নিজের মধ্যে বহন না করেন, আপনি যদি মৌখিক কিংবা আন্তরিকভাবে হেফাজত আন্দোলনের সমর্থক হন, তবে শুরু থেকে শেয পর্যন্ত কোনো একটি সময়েও কি শাহবাগের প্রতি সমর্থন বোধ করার সুযোগ পাবেন? পেতে পারেন? আইনগতভাবে, নৈতিকভাবে, ধর্মীয়ভাবে আপনার কি কোনো সুযোগ আছে? ভাবুুন।
(শাহবাগ এখন ইতিহাস। এই ইতিহাসের একটি পার্শ্ব চর্চা চালু করা হচ্ছে বলেই কিছু অংশ নেওয়া। আলাদা কোনো আক্রোশ বা ইগো শাহবাগ কিংবা শাহবাগের পেছনের কোনো বটবৃক্ষের প্রতি আমার নেই।)
