ফাতেহ ডেস্ক :
খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে তিনি বলেন, মরহুম শেখ গোলাম আসগর ইসলামী আন্দোলনের একজন আদর্শবান, নির্ভীক সৈনিক ছিলেন। ছাত্রজীবন থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ইস্যুভিত্তিক দ্বীনি আন্দোলনসমূহেও তিনি নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। হঠাৎ করে তার ইন্তেকালের সংবাদে আমরা খুব ব্যথিত হয়েছি।
মুফতী ফয়জুল্লাহ বলেন, মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা দ্বীনি আন্দোলনের এই খাদেমকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
