
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে এক অস্বচ্ছতা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার এই বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য প্রদান করেনি।
মঙ্গলবার (৮ই অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে অবস্থান করছেন। তবে, ভারত ছাড়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।
তৌহিদ হোসেন আরও জানান, “ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হতে পারে।” তিনি উল্লেখ করেন যে, আদালত যদি ফিরিয়ে আনতে নির্দেশ দেয়, তবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।
