শেষ হজ ফ্লাইট ৫ আগস্ট, ভিসা হয়নি এখনও চারশো হজযাত্রীর

ফাতেহ ডেস্ক

হজরত শাহজালাল বিমান বন্দর থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে আগামী ৫ আগস্ট, হাতে আছে আর মাত্র ৩ দিন, কিন্তু এখনও চারশ হজযাত্রীর ভিসা বাকি। এই যাত্রীদের ভিসার কাজ চলছে বলে জানিয়েছে হজ অফিস। খবর ইনডেপিডেন্ট টেলিভিশনের।

হজ অফিসের তথ্যানুসারে, এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৩৮০ জন সৌদি আরব পৌঁছেছেন। এবার প্রায় প্রতিটি ফ্লাইটই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে গেছে। বড় কোনো অনিয়ম বা অব্যবস্থাপনার অভিযোগ নেই যাত্রীদের।

তবে হজ ক্যাম্পের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা না থাকা ও অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করে আসছেন যাত্রীরা। আগামী বছর থেকে এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

এদিকে, ভিসা জটিলতায় বিদেশ নামের একটি হজ এজেন্সির ৪৫ যাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে, এই ৪৫ জনের ভিসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাব।

আজ সারাদিনে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। শেষ হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্দর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে আগামী ৫ আগস্ট।

আগের সংবাদজিলহজের চাঁদ উদিত হয়েছে, ঈদুল আজহা ১২ আগস্ট
পরবর্তি সংবাদজিলহজের ফজিলতময় প্রথম দশক : যে আমলগুলো করা চাই