
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ক্ষমতাসীন দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যদি শ্যামা প্রসাদ মুখার্জি না থাকতেন, তবে ভারত ইসলামিক দেশে পরিণত হয়ে যেত। আমাদের বাংলাদেশে বসবাস করতে হত। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে, তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হয়ে যাবে।
শনিবার বেহালার মুচিপাড়ায় বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন। খবর এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের।
এদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, বিজেপির কথা অনুসারে, ২০১৯ সালের আগস্টের পর কাশ্মীর স্বর্গে পরিণত হয়েছে। কাজেই পশ্চিমবঙ্গ যদি কাশ্মীর হয়ে যায়, তাতে সমস্যা কী? বাঙালিরা কাশ্মীরকে ভালোবাসে এবং দলে দলে এখানে ভ্রমণে আসেন। কাজেই এই নির্বোধ রুচিহীন মন্তব্যের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম।
উল্লেখ্য, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠসহযোগী ছিলেন শুভেন্দু। এখন তারা একই আসনে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন।
