
ফাতেহ ডেস্ক
শ্রীলঙ্কায় বোমা হামলায় জড়িতরা সামরিক সদস্যদের ছদ্মবেশে আবারও হামলার পরিকল্পনা করছে, এমন সতর্কতা দিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। তারা বলছেন, সামরিক ভ্যান ব্যবহার করে হামলা চালাতে পারে।
এরই মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত আইনপ্রণেতা ও অন্যান্য নিরাপত্তা শাখাগুলোর কাছে পাঠানো একটি চিঠিতে পুলিশের মন্ত্রিপরিষদ নিরাপত্তা বিভাগের প্রধান বলেছেন, একযোগে আবারো অনেকগুলো হামলা হতে পারে।
রোববার ও সোমবার হামলা চালানোর জন্য পাঁচটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে বলে চিঠিতে বলা হয়েছে। রোববার কোনো হামলা না হলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীলঙ্কা জুড়ে।
