সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ লেখা থাকলেও ভারত একটি ‘হিন্দু রাষ্ট্র’ : বিজেপি সাংসদ

সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ লেখা থাকলেও ভারত একটি ‘হিন্দু রাষ্ট্র’ : বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্র’ লেখা থাকলেও ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে দাবি করেছেন বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিষাণ। বুধবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংবাদসংস্থা এএনআইকে এ কথা বলেন তিনি।

রবি কিষাণ বলেন, ভারতে হিন্দুদের সংখ্যা ১শ কোটি। তাই স্বাভাবিকভাবেই ভারত একটি হিন্দু রাষ্ট্র।

তিনি আরও বলেন, বিশ্বে খ্রিষ্টান ও মুসলিম দেশ রয়েছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ভারত নামের একটি আশ্চর্য দেশ রয়েছে। যদি বিশ্বে খ্রিষ্টান বা মুসলিম রাষ্ট্র থাকতে পারে তাহলে হিন্দু রাষ্ট্র থাকতে সমস্যা কোথায়? যতক্ষণ একজনও ভারতকে মাতৃভূমি এবং নিজেকে হিন্দু বলে মনে করবেন, এই দেশ হিন্দু রাষ্ট্র থাকবে।

প্রসঙ্গত, ভারতের বহুল সমালোচিত ও বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। বুধবার দেশটির মন্ত্রিসভায় অনুমোদিত এই আইন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে চায়। তবে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো মুসলিম শরণার্থীদের ব্যাপারে এই বিলে কিছুই বলা হয়নি।

এমআইএম-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এই আইন আনার অর্থ ভারতকে ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করা, দ্বিজাতি তত্ত্বকে ফিরিয়ে আনার চেষ্টা।

আগের সংবাদশাইখুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা দিয়ে প্রতিবেদন, বেফাকের প্রতিবাদ
পরবর্তি সংবাদকাশ্মীরে অন্য রাজ্যের কোম্পানিগুলোকে জমি বরাদ্দ দেয়া শুরু