সংসদের বাজেট অধিবেশন ১১ জুলাই পর্যন্ত

ফাতেহ ডেস্ক

শুরু হলো একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবারের অধিবেশন চলবে ১১ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার বিকাল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে অধিবেশন। শুরুতেই তোলা হয় শোক প্রস্তাব। এরপর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সমাজ কল্যাণমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামী বৃহস্পতিবার এই সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল।

২০১৯-২০ অর্থবছরে বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকা।

পাঁচ মেয়াদে ২১ তম বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রায় ৫ বছর পর এবারের বাজেট আলোচনায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও অংশ নিচ্ছেন বিএনপির সংসদ সদস্যরা।

আগের সংবাদআকরম খাঁ : বাংলা সাংবাদিকতার পথিকৃৎ
পরবর্তি সংবাদপ্রাণ, ড্যানিশসহ ১৮ প্রতিষ্ঠানের পণ্যের লাইসেন্স বাতিল