সংসদের ২৪তম অধিবেশন শুরু

ফাতেহ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হবে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ উত্থাপিত হতে পারে বলে জানা গেছে।

আগের সংবাদবাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম
পরবর্তি সংবাদখালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, উদ্বিগ্ন মেডিকেল বোর্ড