সংসদে অর্থ বিল ২০২১ পাস

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংসদে কতিপয় সংশোধনীসহ অর্থ বিল-২০২১ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি মঙ্গলবার পাসের প্রস্তাব করেন।

বিলে ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ করে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় সরকারি দলের উপাধ্যক্ষ আবদুস শহীদ, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম ওয়াসিকা আয়েশা খান, জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনেন।

এর মধ্যে সরকারি দলের সদস্যদের আনা সংশোধন প্রস্তাবগুলো গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো সংসদে কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।

সূত্র : বাসস

আগের সংবাদআমিরাতে প্রথম সফরে গেলেন ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদব্রাদারহুড নেতাদের মৃত্যুদণ্ড মওকুফ করছেন না সিসি