
ফাতেহ ডেস্ক
শপথ নিয়ে সংসদে দাঁড়িয়ে যে দলের জনপ্রতিনিধিরা সংসদকেই অবৈধ বলে, সে দলই অবৈধ বলে মন্তব্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের। সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার ঘোষণা পাঠকারী আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে, নানা নাটকীয়তার পর সংসদে যোগ দিয়ে সংসদের বিরুদ্ধে কথা বলা বিএনপির দ্বিচারিতারই প্রমাণ বলেও মত তার। দলটিকে এই চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জীবদ্দশায় জিয়াউর রহমান কখনও স্বাধীনতা ঘোষণার দাবি না করলেও পরে এ নিয়ে ইতিহাস বিকৃতি করছে বিএনপি।
