সড়ক দুর্ঘটনায় বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ নূরীন মুহাম্মদ সিদ্দীকের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

সুদানের বিখ্যাত কারী ও হাফেযে কুরআন শায়খ নূরীন মুহাম্মদ সিদ্দিক গতকাল জুমাবার ইন্তেকাল করছেন সড়ক দুর্ঘটনায়৷ তিনি দেশের উত্তরাঞ্চল থেকে একটি দাওয়াতি সফর থেকে ফেরার পথে দুর্ঘটনায় আক্রান্ত হোন৷ তাঁর সফরসঙ্গী আরও তিনজন ইন্তেকাল করেন৷

ক্বারী নূরীন মুহাম্মদ আন্তর্জাকিত হিফজ প্রতিযোগিতায় একবার প্রথম স্থান অধিকার করেছিলেন ৪৩ দেশের মধ্যে৷

তিনি একাধিক রেওয়ায়েতে সুমধুর সূরে কুরআন তিলাওয়াত করতেন৷ খুরতুম ও দেশের বাইরেও তিনি তারাবীতে কুরআন তিলাওয়াত করতেন কান্নাভেজা কণ্ঠে৷
মুসল্লিগন মুগ্ধ হতেন তিলাওয়াতে৷ সুদানের চ্যানেলগুলোতেও তিনি নিয়মিত তিলাওয়াত করতে৷ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি কুরআনি খেদমতে নিয়োজিত৷

পৃথিবীখ্যাত এই ক্বারীর ইন্তেকালে সুদানের ধর্মমন্ত্রী উস্তায নাসরুদ্দীন মুফরিহ শোববার্তা প্রকাশ করেন৷ ব্যক্তিগতভাবে আমি এই ক্বারীর তিলাওয়াত শুনি আবেগময় ও হৃদয়বিগলিতকারী তিলাওয়াতের কারনে৷ অর্থের দিকে খেয়াল করে তিনি তেলাওয়াত করেন৷ হঠাৎ ম়ত্যু সংবাদ দেখে শূণ্যতা অনুভব করলাম৷ আল্লাহ কুরআনের এইসেবককে জান্নাতে সুখময় জীবন দিন৷

আগের সংবাদসুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতবো: বাইডেন
পরবর্তি সংবাদছয় মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু