সন্ধ‌্যায় জা‌তির উদ্দে‌শে প্রধানমন্ত্রীর ভাষণ

ফাতেহ ডেস্ক

বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃ‌তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

প্রধানমন্ত্রী তার ভাষ‌ণে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ও বৈশাখীর অনুষ্ঠান সম্প‌র্কে নি‌র্দেশনা দেবেন ব‌লে জানা গে‌ছে।

বাংলা‌দেশ টে‌লি‌ভিশন ও বাংলা‌দেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার কর‌া হবে। এর আগে, করোণা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়াতে পহেলা বৈশাখের অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

-এ

আগের সংবাদত্রাণ দিয়ে ছবি তোলা নিষিদ্ধ করল রাজস্থান সরকার
পরবর্তি সংবাদপা কেটে আনন্দ মিছিল, ইউপি চেয়ারম্যানসহ আটক ৪৩