সমালোচনা ও হাসির পাত্র হলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

হৃদপিণ্ডের ভেতরে কিডনির জন্য বিশেষ জায়গা রয়েছে- এমন মন্তব্য করে বিশ্বব্যাপী সমালোচনা ও হাসির পাত্র হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, বুধবার চিকিৎসকদের একটি সভায় যোগ দেন ট্রাম্প। কিডনির ডায়ালিসিস নিয়ে আলোচনা হয় ওই সভায়। তারপর বক্তৃতা দিতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, “কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন। বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হৃদপিণ্ডে।”

এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনকয়েক আগে চাঁদ মঙ্গলগ্রহের অংশ বলে দাবি করে টুইট করেছিলেন তিনি। নাসাসহ গোটা বিশ্বই ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখে ঘাবড়ে গিয়েছিল। যদিও এই দাবির সত্যতা যে একেবারেই নেই, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা ট্রাম্পের মন্তব্য শুনে হেসে খুন। অনেকেই সন্দেহপ্রকাশ করছেন তবে কি কিডনি এবং হৃদপিণ্ডের দূরত্বও জানেন না ডোনাল্ড ট্রাম্প?

আগের সংবাদপাঠ্যপুস্তক থেকে অবিলম্বে ‘বিবর্তনবাদ’ পাঠ বাতিল করুন: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদআল মাহমুদ : বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত ইতিবৃত্ত