
আন্তর্জাতিক ডেস্ক
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতে ধর্মীয় আগ্রসন দিন দিন বেড়েই চলছে। ভারতীয় গোরক্ষকদের হাতে একের পর এক মুসলিম নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে। তবে এবার কট্টর হিন্দুত্ববাদীদের জন্য এক অনন্য নিদর্শন স্থাপন করলেন মুসলিম ডক্তার এবং মসজিদের ইমাম।
ভারতের দামোদরপুরের একটি হাসপাতালে হিন্দু রোগীকে বাঁচাতে রক্ত দিলেন স্বয়ং ডাক্তার।
জানা যায়, ক্যাম্প চলাকালীন সময়ে ডা. কাফিল জানতে পারেন, দামোদরপুরের একটি বেসরকারি হাসপাতালে মতিপুরের মাহমুদপুর এলাকার রাজেশ রায়ের স্ত্রী সিঁধু দেবীকে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার দরুন সিঁধু দেবীর শরীরে রক্তের অভাব দেখা দিয়েছে। এদিন তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং অবস্থা ছিল সঙ্কটজনক। এমতাবস্থায় রক্ত দিতে হাসপাতালে ছুটে যান ডা কাফিল। রক্তদানের জন্য ৫০০ টাকার প্রসেসিং ফিসও নিজের পকেট থেকে দেন কাফিল খান।
এদিকে গতকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মোমিনপাড়া গ্রামে মসজিদের ইমাম নিজে দাঁড়িয়ে থেকে প্রতিবেশি এক হিন্দু ব্যক্তির সৎকার করান। গণেশ রবিদাস নামের ওই মৃত ব্যক্তির সৎকারে সক্রিয় অংশগ্রহন করেছেন স্থানীয় মুসলিমরা।
আরএইচ/
