‘সরকারের এক যুগে দেশের অনেক অগ্রগতি হয়েছে’

ফাতেহ ডেস্ক:

বর্তমান সরকারের এক যুগে দেশে অনেক অগ্রগতি হয়েছে বলে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুদক, বিচারবিভাগসহ সব প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তিতে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ ফিরে পেয়েছে ঐতিহ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অব্যাহত থাকবে শেখ হাসিনার নেতৃত্বে।’

এ সময় তিনি বলেন, সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ। সেই সাথে দলীয় কোন্দলে না জড়িয়ে নেতাকর্মীদের জনগণকে নিয়ে দেশ গড়তে কাজ করার আহ্বান জানান তিনি। ‘আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো জানান, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে- সে বিষয়ে আগামী মার্চে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে।

আগের সংবাদবাস পোড়ানোর মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর জামিন
পরবর্তি সংবাদ`আমাকে আর কত হয়রানি করা হবে?’