সরকার গণতন্ত্র ধ্বংস করার জন্যই কাজ করছে: রিজভী

ফাতেহ ডেস্ক:

সরকার গণতন্ত্রের মৌলিক অধিকারগুলো ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে প্রচারণার সময় এ কথা বলেন তিনি। এছাড়া সরকার জনগণকে পাত্তা না দিয়ে প্রায় ১৩ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন রিজভী।

মুক্তিযোদ্ধার পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব চলছে বলে আওয়ামী লীগের করা অভিযোগ বিষয়ে রিজভী বলেন, ‘মনের পীড়া কমাতে তারা বিএনপির ওপর এই অভিযোগ দিচ্ছেন।’

আগের সংবাদভারতে কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের দিন নির্ধারণে আলোচনা
পরবর্তি সংবাদবাগদাদ গণহত্যায় দোষীদের ক্ষমা ঘোষণা ট্রাম্পের