সরে যাচ্ছে চায়ের দোকানগুলো থেকে পর্দা

ফয়সাল ফয়জী

রমজান মাসে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনের বেলা হোটেল-রেস্তোরাগুলো বন্ধ থাকলেও মহল্লার ছোট ছোট খাবারের হোটেল ও চায়ের দোকানগুলোর এ ব্যাপারে যেন কোন তোয়াক্কাই নেই। রমজানের শুরুতে বেচাকেনা পর্দার আড়ালে হলেও এখন সেটা প্রকাশ্যে হচ্ছে। ফলে রাজধানীসহ সারাদেশে রমজানের পবিত্রতা রক্ষা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ।

প্রশাসনিক কোন প্রদক্ষেপ নেই..

রমজানে দিনের বেলায় খাবারের দোকানগুলো বন্ধ রাখার প্রশাসনিক কোন প্রদক্ষেপ আছে কিনা  জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক  এক পুলিশ কর্মকর্তা জানান, ‘উপরের মহল থেকে এমন কোন প্রদক্ষেপ নেই, তবে প্রশাসনিক প্রদক্ষেপ থাকা উচিৎ বলে তিনি মনে করেন। এতে করে রমজানের পবিত্রতা রক্ষা হবে।’

অন্যদিকে রমজানের পবিত্রতার সাথে খাবারের দোকান বন্ধ থাকার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন রাজা মাহমুদ নামে এক বুয়েট শিক্ষার্থী। তিনি ফাতেহ টুয়েন্টিফোরকে বলেন, ‘রমজানে রোযা রাখা মুসলমানদের কর্তব্য, অমুসলিমের জন্য নয়। পাশপাশি মুসলমানদের মধ্যে যারা অসুস্থ, সিয়াম সাধনায় তাদের জন্য শিথিলতা আছে। এখন খাবারের হোটেলগুলো বন্ধ থাকলে অমুসলিম ও অসুস্থ ব্যক্তিদের খাবার না খেতে বাধ্য করা হবে, যা ইসলাম ধর্মেও নিষেধ।’

তবে ব্যাপকহারে খাবারের দোকানগুলো খোলা থাকা অনুচিত বলে মনে করেন কুমিল্লা ইউনিভার্সিটির শিক্ষার্থী আমজাদ। তিনি ফাতেহকে বলেন, ‘রমজানে দিনের বেলায় অসুস্থ,মুসাফির ও অমুসলিমদের জন্য দু’একটা খাবারের দোকান খোলা থাকতে পারে, ব্যাপকহারে খোলা থাকলে রমজানের পবিত্রতা রক্ষা হবেনা।’

এক্ষেত্রে ইসলামের বিধান

রমজানে দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকার ইসলামী বিধান কি, এ ব্যপারে জানতে চাইলে লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষক মুফতি শামসুদ্দিন কাসেমী ফাতেহকে বলেন, ‘রমজানে দিনের বেলায় খাবারের দোকানগুলো খোলা থাকা মাকরূহ, তবে হারাম নয়, তিনি আরো বলেন, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত এলাকা, তাই দোকানপাট বন্ধ রাখাই উত্তম। কারন হাদীসে এসেছে রোযাদারের সামনে খাবার না খাওয়া উচিত। তবে এক্ষেত্রে প্রশাসনিক প্রদক্ষেপ থাকলে ভালো হয় বলে মনে করেন তিনি।

আগের সংবাদরংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ক্লিনিকে হামলা
পরবর্তি সংবাদ‘বিচার-বহির্ভূত হত্যা বন্ধ করুন’: সরকারপন্থী বুদ্ধিজীবী