সহকর্মীদের অসম্মান করলেই বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথের পর আগের প্রশাসনে বিশৃঙ্খল হয়ে পড়া হোয়াইট হাউজে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছেন বাইডেন।

নতুন প্রশাসনে নিয়োগ পাওয়া হোয়াইট জ্যেষ্ঠ কর্মকর্তাদের শপথ পড়ানোর পরই সতর্ক করে বলেছেন, সহকর্মীদের অসম্মান করলে তৎক্ষণাৎ বরখাস্ত করা হবে। খবর ডেইলি মেইল।

নিজের শপথের পর শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে শপথ পাঠ করান বাইডেন। এ সময় তাদের পরস্পরের প্রতি ভদ্রভাবে ব্যবহারের নির্দেশ দেন তিনি। বলেন, ‘আমাদের এ দেশের আত্মাকে পুনর্গঠন করতে হবে। এর অংশ আপনারা সবাই। এটি কোনো বাগাড়ম্বর নয়।’

উল্লেখ্য, পূর্বসূরি ট্রাম্পের প্রশাসনে বিশৃঙ্খলা ছিল। একে-অপরের বিরুদ্ধে কুৎসা রটনার ঘটনা ছিল নৈমিত্তিক। এমন পরিস্থিতি সফলতায় বিঘ্ন ঘটায়। ফলে বাইডেন সতর্ক করে সবাইকে বলে দিয়েছেন, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

আগের সংবাদমজলুম জননেতা মাওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
পরবর্তি সংবাদএক লাখ সাইবার যোদ্ধা তৈরী করবে আ.লীগ