সাংবাদিক জামাল খাশোগির খুনিরা ন্যায়বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির খুনিরা ন্যায়বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছে। খাশোগির একাধিক খুনিকে সৌদি আরব দায়মুক্তি দিয়েছে । ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা বের করে আনতে তুরস্ক তার প্রচেষ্টা চালিয়ে যাবে।

রোববার দ্য ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে এরদোগান এমন অভিযোগ করেন। তিনি বলেন, তুরস্ক এখনও এটা জানতে চায় খাশোগির মরদেহ কোথায় রাখা হয়েছে? কার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে?

উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে গুপ্তহত্যার শিকার হন জামাল খাশোগি। মার্কিন গণমাধ্যম সিবিএসের ৬০ মিনিট নামে একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে সম্প্রতি মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবের শাসক হিসেবে খাশোগি হত্যার পুরো দায় আমার। কিন্তু পরে আবার সুর পাল্টে ফেলেছেন। যুবরাজ এখন বলছেন, খাশোগিকে হত্যার নির্দেশ তিনি দেননি।

আগের সংবাদমুক্তিযোদ্ধার সংজ্ঞা পুনঃনির্ধারণে সাব কমিটির খসড়া প্রস্তাব
পরবর্তি সংবাদকাশ্মীর পরিস্থিতি সম্পর্কে ভুল কথা বলছেন অমিত শাহ : ওয়াইসি