সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ফাতেহ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার খলিশা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে মাহি (৯) ও মেয়ে তাসলিমা (৬)।

কলারোয়া থানার এসআই মফিজুল জানান, ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে।

তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

আগের সংবাদক্যাট নয় ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আগ্রহ ইউজিসির
পরবর্তি সংবাদইজরাইলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে তৎপর বাহরাইন