সাতক্ষীরায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক :

সাতক্ষীরার আশাশুনিতে যৌতুকের দাবিতে স্বপ্না রানী মণ্ডল (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী প্রশান্ত সরকার ও শাশুড়ি সবিতা সরকারকে আটক করা হয়েছে।

স্বপ্না রানী মণ্ডল খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের পরিমল মণ্ডলের মেয়ে। চাচা শ্যামল কুমার মণ্ডল জানান, যৌতুকের দাবিতে তার ভাইজিকে প্রায়ই নির্যাতন করত স্বামী প্রশান্ত ও শাশুড়ি সবিতা সরকার। বুধবার রাতে তারা স্বপ্নাকে মারপিট করে গুরুতর আহত করে। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে মারা যাওয়ার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা করছে বলে প্রচার করে তারা। স্বপ্নার গায়ে মারপিটের একাধিক চিহ্ন রয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

আগের সংবাদআইনমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের বাবার সাক্ষাৎ, বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ
পরবর্তি সংবাদবাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে আরও ৪ জন নিহত, আহত ৪৮