সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত বিকালে

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে এক জরুরি সভার আহ্বান করেছে সরকার।

বুধবার সন্ধ্যা ৬টায় ভার্চ্যুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রোভিসি।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা যুক্ত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা স্থগিতের ঘোষণার পর সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বুধবার সকাল থেকে তারা নীলক্ষেত মোড় অবরোধ অবস্থান নিয়েছেন।

আগের সংবাদমিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৪ বাংলাদেশি
পরবর্তি সংবাদবছর পেরুলেও শেষ হয়নি দিল্লি-দাঙ্গার তদন্ত