সাদ অনুসারীদের ইজতেমা শুরু আজ, আসছেন না সাদ কান্ধলভী

সাদ অনুসারীদের ইজতেমা শুরু আজ, আসছেন না সাদ কান্ধলভী

ফাতেহ ডেস্ক :

আজ বৃহস্পতিবার বাদ জোহর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। আলমি শূরার অধীনে বিশ্ব ইজতেমার মতই থাকছে কঠোর নিরাপত্তাব্যবস্থা । এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে।

সাদ অনুসারীদের আমীর ওয়াসিফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী আসবেন না। এ কারণে তাবলিগ মারকাজের ভারতের নিজাম উদ্দিনের পক্ষ থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল এই ইজেতেমায় যোগ দিয়েছেন। তাদের তত্ত্বাবধানে ইজতেমার কর্মসূচি পরিচালিত হবে।

এদিকে ইজতেমায় অংশ নিতে ৬৪ জেলা থেকে সাদ অনুসারীরা এরই মধ্যে ইজতেমা ময়দানে এসে পৌঁছতে শুরু করেছে। তারা জেলাভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে আলমি শুরার এজতেমা শুরুর ২/৩দিন আগে গিয়েই মাঠে জায়গা পাননি অনেক মুসল্লি। মাঠের বাহিরে, রাস্তার পার্শ্বে তাবু করে থাকতে হয়েছে অনেককে। সেই তুলনায় এজতেমার পুরো মাঠ এখনো খালি রয়েছে বলে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে অনেকে।

আগের সংবাদদুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল আলবেনিয়া
পরবর্তি সংবাদগাজায় আবারও ইসরাইলের বিমান হামলা