
ফাতেহ ডেস্ক:
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেন সরকারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) নয়নের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দাউদকান্দির গৌরিপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্ৰামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা পর্যন্ত নয়ন মোবাইলে সর্বশেষ কথা বলেছেন, তার কল রেকর্ডে উঠে এসেছে। তবে মরদেহ উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার (৭ অক্টোবর) ভোরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রেখে যেতে পারে।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ক্রাইমসিন ইউনিট এবং পিবিআই রয়েছে।
