
ফাতেহ ডেস্ক:
ফারমার্স ব্যাংকের ঋণ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম অভিযোগ গঠন করেন। এসময় এস কে সিনহাসহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
আগামী ১৮ আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালেত বদলির আদেশ দেন। গত বছরের ১০ ডিসেম্বর আদালতে মামলাটির চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ।
