
ফাতেহ ডেস্ক
সাভারের মজিদপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বার্তা২৪.কমকে বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছি।
এখনো তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
