সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, হুথি বিদ্রোহীদের ওপর অভিযোগ

সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, হুথি বিদ্রোহীদের ওপর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ ইয়েমেনের আল-দালা শহরে সরকারি বাহিনীর সামরিক এক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) ইয়েমেনের সরকারের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

হামলা দায়িত্ব স্বীকার করে কোনো গোষ্ঠীর কাছ থেকে বিবৃতি না এলেও সরকারের নিরাপত্তা সূত্র হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ি করছে। একইসঙ্গে এ হামলায় ২৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানায়।

সরকারের নিরাপত্তা সূত্র জানায়, ইয়েমেনের সরকার সমর্থিত সিকিউরিটি বেল্ট ফোর্সের কুচকাওয়াজ শেষ হওয়ার পরপরই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কুচকাওয়াজ পরিদর্শনের জন্য অতিথিদের জন্য তৈরি মঞ্চের কাছে এ ক্ষেপণাস্ত্র আঘাত করে।

আগের সংবাদপাঁচ মাস পর কাশ্মীরে এসএমএস সেবা চালু
পরবর্তি সংবাদকেন আতঙ্কে দিন কাটাচ্ছে ভারতের উত্তর প্রদেশের মুসলিমরা