
ফাতেহ ডেস্ক
মামলা জট এড়াতে বিকল্প উপায়ে মামলা ও বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন ও উপজেলাতে আইনি সহায়তা প্রদান কার্যক্রম সম্প্রসারিত করা হবে। পাশাপাশি পারিবারিক বিরোধের কারণে যেন সামাজিক অবক্ষয় না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বাবার সম্পত্তিতে যেন ছেলে-মেয়ের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই উদ্যোগ নিতে সংশ্লিষ্টদেরও নির্দেশ দেন সরকার প্রধান।
