
ফাতেহ ডেস্ক
সামাজিক দূরত্ব বজায় না রাখার অজুহাতে মসজিদে জুমার নামাজ আদায়কারী এক মুসল্লির ওপর দুই হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মসজিদে এসে এ অর্থদণ্ড প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জের ইউএনও বলেন, ‘জুমার নামাজের সময় মসজিদটিতে প্রায় ২০০ মুসল্লি নামাজ আদায় করেন। সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে সবার পক্ষ থেকে একজন মুসল্লিকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ’
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের ইউএনও ফয়সাল আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের সভাপতি। অর্থদণ্ডপ্রাপ্ত ওই মুসল্লি মসজিদ কমিটির একজন সদস্য।
-এ
