সার্বজনীন পেনশন চালুর প্রস্তাব

ফাতেহ ডেস্ক:  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা দিতে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব দেন।

এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

সংসদে উপস্থাপনের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন করা হয়।

আগের সংবাদচট্টগ্রামের খুলশীতে সর্বস্তরের জনগণের অনন্য এক ইফতার মাহফিল
পরবর্তি সংবাদ‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধে জাতিসংঘের আহ্বান