সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে

ফাতেহ ডেস্ক

যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে কেউ সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হলে তা প্রতিহত করতে সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে এসে এ কথা বলেন তিনি। এ সময় শান্তিরক্ষায় নিয়োজিত সেনাদের আরো প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর, বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন- তিন বাহিনী প্রধানসহ, সশস্ত্র বাহিনী ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। সার্বভৌমত্বের হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে।

সততা নিয়ে কাজ করছে বলেই সরকার দেশকে এগিয়ে নিতে পারছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের আরো প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

দেশের অন্য খাতের মতো করে প্রতিরক্ষা খাতকেও সরকার গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে বলে জানান সরকার প্রধান।

আগের সংবাদশ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, আহত ২০
পরবর্তি সংবাদগ্রিনলাইনের গাড়ী নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে: হাইকোর্ট