
আন্তর্জাতিক ডেস্ক
ডিমের শিকার হলেন এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও। মরিসন নিউ সাউথ ওয়েলসের আলবুরি শহরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২৫ বছর বয়সী এক নারী তাঁর মাথায় ডিম ভাঙার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ ওই নারীকে গ্রেপ্তার করেছে। খবর গার্ডিয়ানের।
ওই নারী পেছনের দিক দিয়ে এসে মরিসনের মাথার ডিম ভাঙার চেষ্টা করলেও সেটি ভাঙেনি। পরে সেই নারীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ভেঙে আলোচনায় আসে এক কিশোর।
