সিরাজগঞ্জ ট্রাজেডি: চার ছাত্র নিহত হওয়ার ঘটনায় তদন্ত দাবি

ফাতেহ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চার মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনার তদন্ত দাবি করেছে বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

গত রোববার তেজগাঁও বেগুনবাড়ি মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটি বাস নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন শিক্ষার্থী নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চালক ও তার সহযোগীদের শাস্তির দাবিতে কওমি শিক্ষার্থীরা এ মানবন্ধনের আয়োজন করে। বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে আহত-নিহতদের যথার্থ ক্ষতিপূরণ ও চিকিৎসার দাবি জানান তারা।

সংগঠনটির সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, কওমি ছাত্র ফোরামের কাজী আব্দুল্লাহ, সাজিদ আব্দুল্লাহ, নূরুল হুদা, উসামা, আহনাফ তাহমীদ ও মুনির বিন আমিন প্রমুখ।

-এ

আগের সংবাদওয়াজ মাহফিল সভা সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ
পরবর্তি সংবাদটাঙ্গাইলে জুমার নামাজ স্থগিত